গোপনীয়তা নীতি (Privacy Policy)

অ্যাপ: চলো একসাথে শিখি (Cholo Eksathe Shikhi) · পরিচালনায়: Shikhi Labs
সর্বশেষ হালনাগাদ: ৪ অক্টোবর ২০২৬

১. আমরা কারা

চলো একসাথে শিখি একটি শিক্ষামূলক মোবাইল অ্যাপ, পরিচালনা করে Shikhi Labs। বাংলাদেশের SSC, HSC ও ভর্তি পরীক্ষার শিক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়তা করাই আমাদের কাজ।

গোপনীয়তা সংক্রান্ত যেকোনো প্রশ্নে যোগাযোগ করুন: choloeksatheshikhi@gmail.com

২. আমরা কী কী তথ্য নিই

রেজিস্ট্রেশনের সময়

  • নাম ও মোবাইল নম্বর
  • জেলা, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি এবং রোল নম্বর (ঐচ্ছিক)
  • পাসওয়ার্ড — হ্যাশ করে সংরক্ষিত, আমরা কখনো মূল পাসওয়ার্ড দেখতে পাই না

ঐচ্ছিক

  • ইমেইল — শুধু আপনি প্রোফাইল থেকে যোগ করলে, কোড দিয়ে যাচাই করে
  • প্রোফাইল ছবি — আপনি দিলে

অ্যাপ ব্যবহারের সময়

  • পরীক্ষা ও অনুশীলনের উত্তর, স্কোর ও সময়
  • অর্জিত স্টোন, পয়েন্ট ও streak
  • ব্যাটল ও প্রতিযোগিতায় অংশগ্রহণের তথ্য
  • প্রতিযোগিতা চলাকালীন অ্যাপ থেকে কতবার বের হয়েছেন তার গণনা
  • সর্বশেষ কবে অ্যাপ ব্যবহার করেছেন
  • Premium সুবিধা চালু থাকলে তার শুরু ও শেষের তারিখ

আমরা যা নিই না

  • অ্যাপের ভেতরে কোনো পেমেন্ট নেওয়া হয় না, তাই কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের তথ্য নেওয়া হয় না
  • লোকেশন, কনট্যাক্ট, ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করা হয় না
  • গ্যালারি থেকে শুধু আপনার বাছাই করা প্রোফাইল ছবিটিই নেওয়া হয়
  • অ্যাপে কোনো বিজ্ঞাপন নেই এবং বিজ্ঞাপনের জন্য কোনো তথ্য নেওয়া হয় না

৩. কেন নিই

  • আপনার অ্যাকাউন্ট তৈরি ও নিরাপদ রাখতে
  • আপনার অগ্রগতি ও ফলাফল সংরক্ষণ করে দেখাতে
  • লিডারবোর্ড, ব্যাটল ও প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করতে
  • OTP পাঠিয়ে আপনার পরিচয় যাচাই করতে
  • আপনার দুর্বল অধ্যায় চিহ্নিত করে পরামর্শ দিতে
  • প্রতিযোগিতায় অসদুপায় ঠেকাতে

আমরা আপনার তথ্য বিজ্ঞাপনের জন্য ব্যবহার করি না এবং কারো কাছে বিক্রি করি না।

৪. কার সাথে ভাগ করা হয়

অ্যাপ চালাতে যেসব সেবা ব্যবহার করি, তারা প্রয়োজনীয় তথ্যটুকু পায়:

  • ডাটাবেজ ও হোস্টিং সেবা — আপনার অ্যাকাউন্টের তথ্য সংরক্ষণের জন্য
  • ছবি সংরক্ষণ সেবা — আপনার প্রোফাইল ছবি রাখার জন্য
  • SMS ও ইমেইল সেবা — শুধু OTP ও প্রয়োজনীয় বার্তা পাঠাতে

এছাড়া আইনি বাধ্যবাধকতা থাকলে (যেমন আদালতের আদেশ) কর্তৃপক্ষকে তথ্য দিতে হতে পারে।

অন্য ব্যবহারকারীরা যা দেখতে পান: লিডারবোর্ডে আপনার নাম, ছবি, শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেণি ও জেলা। ব্যাটল ও প্রতিযোগিতার ফলাফলে আপনার নাম, ছবি ও স্কোর। আপনার ইমেইল, ফোন নম্বর, রোল নম্বর এবং দৈনিক পরীক্ষা ও অনুশীলনের ফলাফল অন্যদের দেখানো হয় না।

৫. আপনার তথ্য কীভাবে সুরক্ষিত রাখি

  • সব যোগাযোগ HTTPS এনক্রিপশনের মাধ্যমে হয়
  • পাসওয়ার্ড bcrypt দিয়ে হ্যাশ করা থাকে — মূল পাসওয়ার্ড কোথাও রাখা হয় না
  • অ্যাকাউন্টে প্রবেশে টোকেন-ভিত্তিক নিরাপত্তা
  • ডাটাবেজে সীমিত ও নিয়ন্ত্রিত প্রবেশাধিকার

তবু ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয় — আমরা সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু নিরঙ্কুশ নিশ্চয়তা দিতে পারি না।

৬. কতদিন রাখা হয় ও মুছে ফেলা

আপনার অ্যাকাউন্ট সক্রিয় থাকা পর্যন্ত আপনার তথ্য সংরক্ষিত থাকে।

অ্যাকাউন্ট মুছে ফেললে আপনার নাম, ইমেইল, ফোন নম্বর, জেলা, শিক্ষাপ্রতিষ্ঠান, রোল নম্বর ও প্রোফাইল ছবি মুছে ফেলা হয় — এরপর আর আপনাকে শনাক্ত করা যায় না।

কিছু রেকর্ড পরিচয়হীন অবস্থায় থেকে যায়:

  • পরীক্ষা, অনুশীলন, ব্যাটল ও প্রতিযোগিতার ফলাফল — অন্য শিক্ষার্থীদের ফলাফল ও র‍্যাংকিং অক্ষত রাখতে
  • স্টোন, পয়েন্ট ও Premium সুবিধার হিসাব — হিসাব ঠিক রাখতে

এসব রেকর্ডে আপনার নাম বা যোগাযোগের কোনো তথ্য থাকে না।

অ্যাকাউন্ট মুছে ফেলার নিয়ম: অ্যাকাউন্ট মুছে ফেলা

৭. আপনার অধিকার

  • আপনার তথ্য দেখা ও সংশোধন করা — অ্যাপের প্রোফাইল সম্পাদনা থেকে
  • অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলা
  • কোন তথ্য রাখা হয়েছে জানতে চাওয়া — ইমেইল করুন

৮. শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য

এই অ্যাপ মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য।

১৮ বছরের কম বয়সী হলে অ্যাকাউন্ট খোলার আগে অভিভাবকের অনুমতি নিন। অভিভাবক চাইলে সন্তানের অ্যাকাউন্টের তথ্য জানতে বা মুছে ফেলতে choloeksatheshikhi@gmail.com এ যোগাযোগ করতে পারেন।

আমরা শিক্ষার্থীদের কোনো বিজ্ঞাপন দেখাই না এবং প্রয়োজনের অতিরিক্ত কোনো তথ্য সংগ্রহ করি না।

৯. নীতিমালার পরিবর্তন

এই নীতিমালা সময়ে সময়ে হালনাগাদ হতে পারে। উল্লেখযোগ্য পরিবর্তন হলে অ্যাপের মাধ্যমে জানানো হবে, আর এই পাতার উপরে তারিখ বদলে দেওয়া হবে।


Privacy Policy

App: Cholo Eksathe Shikhi (চলো একসাথে শিখি) · Developer: Shikhi Labs
Last updated: 4 October 2026

1. Who we are

Cholo Eksathe Shikhi is an educational mobile app operated by Shikhi Labs. It helps students in Bangladesh prepare for SSC, HSC and admission exams.

Privacy contact: choloeksatheshikhi@gmail.com

2. Data we collect

At registration

  • Name and mobile phone number
  • District, school or college name, class, and roll number (optional)
  • Password — stored only as a hash; we never see the original

Optional

  • Email address — only if you add it from your profile and verify it with a code
  • Profile photo — only if you upload one

While you use the app

  • Your answers, scores and time taken in exams and practice
  • Stones, points and streak you earn
  • Your participation in battles and competitions
  • How many times you left the app during a competition
  • When you last used the app
  • If Premium access is active, its start and end dates

What we do not collect

  • No payments are taken inside the app, so we collect no card or mobile banking details
  • We do not use location, contacts, camera or microphone
  • From your gallery we receive only the profile photo you choose
  • The app shows no ads and collects no data for advertising

3. Why we collect it

  • To create your account and keep it secure
  • To save and show your progress and results
  • To run the leaderboard, battles and competitions
  • To verify your identity with a one-time code (OTP)
  • To point out your weak chapters and suggest what to practise
  • To prevent cheating in competitions

We do not use your data for advertising and we do not sell it.

4. Who we share it with

The service providers we use to run the app receive only the data they need:

  • Database and hosting providers — to store your account data
  • An image storage provider — to store your profile photo
  • SMS and email providers — only to send OTPs and necessary messages

We may also disclose data when the law requires it (for example, a court order).

What other users can see: on the leaderboard, your name, photo, school or college, class and district; in battle and competition results, your name, photo and score. Your email, phone number, roll number and your daily exam and practice results are never shown to other users.

5. How we protect your data

  • All communication uses HTTPS encryption
  • Passwords are hashed with bcrypt; the original is never stored
  • Token-based authentication for account access
  • Restricted and controlled access to the database

No system on the internet is completely secure. We do our best, but we cannot give an absolute guarantee.

6. Retention and deletion

We keep your data for as long as your account is active.

When you delete your account, your name, email, phone number, district, school or college, roll number and profile photo are erased. After that you can no longer be identified.

Some records are kept in a form that no longer identifies you:

  • Exam, practice, battle and competition results — to keep other students' results and rankings intact
  • Stone, point and Premium access records — to keep the records consistent

These records contain neither your name nor any contact details.

How to delete your account: Delete Account

7. Your rights

  • See and correct your data — from Edit Profile in the app
  • Delete your account and data
  • Ask what data we hold about you — email us

8. Students and parents

The app is intended mainly for secondary and higher secondary students.

If you are under 18, ask a parent or guardian for permission before creating an account. Parents and guardians can ask to see or delete their child's account data by emailing choloeksatheshikhi@gmail.com.

We show no ads to students and collect no more data than we need.

9. Changes to this policy

We may update this policy from time to time. We will announce significant changes in the app and update the date at the top of this page.